পর্নোগ্রাফি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: 1:34 PM, September 17, 2020

পর্নোগ্রাফি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, নবীগঞ্জ:

সিলেট কোতয়ালী মডেল থানার পর্নোগ্রাফি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এড. শেখ শাহনুর আলম ছানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার হরিধরপুর গ্রামের মৃত মদরিছ মিয়ার ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানের নির্দেশনায় এসআই সম্রাট, এএসআই রহুল আমিন ও আবেদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শহরের বাংলা টাউন থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যপারে এসআই সম্রাট জানান, শেখ শাহনুর আলম ছানুর বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় একটি পর্নোগ্রাফি (জিআর ৬২০/১৯) মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে  তাকে গ্রেপ্তার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ