সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২

প্রকাশিত: 12:49 PM, September 20, 2023

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে আসা মদের একটি চালান জব্দ করেছে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরে প্রবেশকালে আম্বরখানা পয়েন্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মদসহ তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও কেরানীগঞ্জ চুনকুটিয়া আমিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে লিটন (৩৯)।

 

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারটি ধাওয়া করে নগরের আম্বরখানা পয়েন্টে আটকিয়ে তল্লাশি চালায় পুলিশ। অভিযান চালিয়ে শাড়ি ও ওড়নায় মোড়ানো কয়েকটি কার্টুনে ৫৯৩ বোতল ভারতীয় রয়েল স্টেক ও ম্যাজিক মোমেন্ট মদের চালানসহ দুইজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে জব্দ করা মদের বাজার মূল্য ৬ লক্ষাধিক টাকা।

আরও পড়ুন  ছাত্রলীগের হামলা অগ্নিসংযোগে ঢাবির বৈশাখী কনসার্ট বাতিল

 

ওসি মঈন উদ্দিন সিপন বলেন, মদের চালানটি সিলেটের বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ