সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬
স্বাস্থ্য অধিদপ্তরেরর পরিচালক (প্রশাসন) ডাঃ এহতেশামুল হক চৌধুরী বলেছেন, জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ সবল মন খেলাধুলার প্রয়োজন। যদি কেউ সুস্থ দেহ ও সবল মন চায় তাহলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলাই একমাত্র সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও সুস্থ শরীর গঠনে কার্যকরী ভুমিকা পালন করে। অপরাধ প্রবণতা থেকে রক্ষা করার জন্য ও সুস্থ সামাজিক পরিবেশ বিনির্মাণে খেলাধূলা ও সুস্থ বিনোদন চর্চা প্রয়োজন।
তিনি আরো বলেন, বিপদগামী তরুণ প্রজন্মের ভিতর দেশ প্রেমের বীজ বুনতে হলে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার চর্চা করতে হবে। তিনি বলেন, আমরা ডাক্টার আমাদের কাজ মানুষের জীবন বাঁচানো, আমাদের দ্বারায় যেন কারো জীবন বিপন্ন না হয় সবসময় এটা খেয়াল রাখতে হবে।
জনাব, ডাঃ এহতেশামুল হক চৌধুরী গতকাল শনিবার সকাল ১১ টায় পার্কভিউ মেডিকেল কলেজের অভ্যান্তরিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অছুল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ ছফির উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম এ মালেক প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি