সিলেট | |
প্রকাশিত: 2:24 PM, October 24, 2023
সোমবার দুর্গোৎসবের নবমীর সন্ধ্যা রাতে মধুপুর পৌর শহরের দেবের বাড়ি পূজা মন্ডপের পাশে এ ঘটনা ঘটেছে। নিহত ঝুমা ওই এলাকার দর্জি জনৈক নিতাই চন্দ্র গুহের মেয়ে। সম্প্রতি তিনি স্বামী থেকে ডির্ভোস নিয়েছেন। স্থানীয়রা জানান, ঝুমা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ঝুমার ভাই নবীন চন্দ্র গুহ জানান, দরিদ্র বাবার কাছ থেকে পূজায় আমরা কেউ কিছু পাইনি। বাবা দিতে পারেননি। এ নিয়ে ঝুমার দুঃখ ছিল। এ দুঃখে আজ বিকেল থেকে ঝুমা ক্ষিপ্ত হয়ে সবার সাথে খারাপ আচরণ করেছেন। সন্ধ্যার পর সবার অলক্ষ্যে বাড়ির কাছের পূজা মন্ডপের পাশের গাছের বাগানে ওড়না দিয়ে ফাঁস দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাশ দিয়ে স্কুলের ছাত্ররা টর্চ লাইট জ্বালিয়ে যাওয়ার পথে ঝুমাকে ঝুলতে দেখে চিৎকার করে উঠে। আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি দেখতে পায়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, বিষয়টি দুঃখজনক; এইমাত্র খবরটি পেলাম। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি