ফরিদপুরে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে জিয়া নিহত

প্রকাশিত: 3:34 PM, April 30, 2017

সংবাদদাতা,ফরিদপুর: আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে জিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৪০জন।

রোববার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শনিবার রাতে ক্ষমতাসীনর দলের বাবলু মামা গ্রুপের বর্তমান আটঘর চেয়ারম্যান সোহাগ খানের সমর্থক সুজনের সঙ্গে প্রতিপক্ষের সমর্থক নিশান খানের কথা কাটাকাটি হয়।

এ নিয়ে রোববার ভোরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ঢাল-সড়কি, কাতরা-টেঁটা, ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত দফায় দফায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এসময় প্রতিপক্ষের দোকানপাট, বাড়িঘরসহ প্রায় ২৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়।

এসময় হামলায় গুরুতর আহত হন জিয়া। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  বিএনপি নির্বাচনে এলে তফসিল রিসিডিউল করা যেতে পারে: সিইসি

এ বিষয়ে সালথা থানার ওসি এ কে এম আমিনুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।তবে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলেও জানান ওসি।

সর্বশেষ সংবাদ