সিলেট | |
প্রকাশিত: 3:33 PM, April 19, 2019
প্রভাতবেলা প্রতিবেদক: বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক,দৈনিক প্রভাতবেলা’র বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মাকসুদা লিসার পিতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ আলী মেম্বার আর নেই। আজ ১৯ এপ্রিল শুক্রবার ভোর ৫টায় ঢাকার ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭। বাদ জুম’আ মধুবাগ মাঠে নামাজে জানাযা শেষে হাজীপাড়া নুর মসজিদ কবরস্থানে মরহুম মোহাম্মদ আলীকে দাফন করা হয়।
মীরবাগ, মধুবাগ এর বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী জীবদ্দশায় সমাজসেবা ও শিক্ষা উন্নয়নে বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মীরবাগ দারুল আমান জামে মসজিদের মোতাওয়াল্লি, মীরবাগ মুহাম্মদিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতি, মধুবাগ শের-ই-বাংলা স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাকালীন সদস্য সহ বিভিন্ন সমাজ হিতকর দায়িত্ব পালন কেরে গেছেন তিনি।
আলহাজ্ব মোহাম্মদ আলীর ইন্তেকালে এক বিবৃতিতে গভীর শোক সমবেদনা ও মরহুমের জান্নাত কামনা করেছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। বিবৃতিতে তিনি বলেন, মরহুম মোহাম্মদ আলীকে মহান মা’বুদ জান্নাতের মেহমান হিসেবে যেন বরণ করে নেন এ কামনা করছি। একই সাথে মরহুমের পরিবার পরিজনকে সবরে জামিল ধারণের শক্তি প্রদানের জন্য মাবুদের কাছে প্রার্থনা করছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি