বানিয়াচংয়ে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 11:15 AM, August 10, 2020

বানিয়াচংয়ে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

প্রতিনিধি, বানিয়াচং:

বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, বানিয়াচং থানার ওসি এমরান হোসেন, ইউএইচও আব্দুল হাদী মো. শাহ্ পরান, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাস, উপজেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ ও বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ শাহনেওয়াজ ফুল ও সাবেক জি এস ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা বিপুল ভূষণ রায়, ইমাম সমিতির নেতা আতাউর রহমান, শিক্ষক সমিতির নেতা আলী রহমান ও শফিকুল আলম খান মূসা।

আরও পড়ুন  সিলেটে বিএনপির মিছিল, খালেদা জিয়ার মুক্তি দাবি

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণত সম্পাদক খলিলুর রহমান খলিল, সাংবাদিক তাপস হোম প্রমুখ।

সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালনের জন্য বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। এসময় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ