বানিয়াচং হাসপাতালে যুব‌কের লাশ রেখে পলায়ন

প্রকাশিত: 12:14 PM, July 27, 2020

বানিয়াচং হাসপাতালে যুব‌কের লাশ রেখে পলায়ন

প্রতিনিধি, বা‌নিয়াচং (হবিগঞ্জ):

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাসপাতালে লাশ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যাক্তির নাম আবিদ মিয়া (২৫)। সে ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের মকবুল হোসেনের পুত্র। ২সন্তানের জনক আবিদ মিয়া পেশায় পাওয়ার টিলারের চালক।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানান, রবিবার সকালে একই ইউনিয়নের তারাসই গ্রামের মতলিব মিয়ার বাড়িতে যান আবিদ মিয়া। পরবর্তীতে অসুস্থ অবস্থায় আবিদ মিয়াকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মতলিব মিয়া ও তার লোকজন। কিন্তু পথিমধ্যেই আবিদ মিয়া মারা যাওয়ায় লাশ হাসপাতালে রেখেই মতলিব মিয়া ও তার লোকজন পালিয়ে যান।

নিহত আবিদ মিয়ার বড় ভাই আযাদ মিয়া জানান, আমরা হাওরে কাজে ছিলাম। জানিনা, আমার ভাইয়ের সাথে কি হয়েছে। মতলিব মিয়ার নিকট আমার ভাইয়ের টাকা পাওনা ছিল। বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও আবুল হাদী মোঃ শাহপরান জানান, নিহত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গিয়েছিলেন।

আরও পড়ুন  বিএনপি কোথায় আবেদন করেছে, জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী

এ ব্যপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি নিহত ব্যাক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করতে পারেন। ময়না তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা যাবেনা।

সর্বশেষ সংবাদ