বিয়ের ২ দিন পর স্বামীর আত্মহনন, বাকরুদ্ধ নববধূ

প্রকাশিত: 6:01 PM, September 25, 2023

বিয়ের ২ দিন পর স্বামীর আত্মহনন, বাকরুদ্ধ নববধূ

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের মধ্যনগরে বিয়ের দুই দিন পর রুবেল মিয়া (২৭) নামের এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়ারকোনা গ্রামে এই ঘটনা ঘটে। রুবেল সাড়ারকোনা গ্রামের মো. ইঞ্জিল মিয়ার ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) নতুন বিয়ে করে ঘরে বউ আনেন রুবেল।

 

পরদিন শনিবার (২৩ সেপ্টেম্বর) বৌভাত অনুষ্ঠানও ধুমধামের সঙ্গেই সম্পন্ন হয়। আজ রবিবার সকালে বিয়ে উপলক্ষে বাড়িতে আসা অতিথিদের জন্য স্থানীয় মধ্যনগর বাজারে উপহার কিনতে যান রুবেল। উপহার নিয়ে বাড়িতে ফিরেন দুপুরে। পরে অতিথিদের বিদায়ের পর বিকাল সাড়ে ৩টার দিকে তার সহোদর ভাই রফিকুল মিয়ার বসতঘরে আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলেন রুবেল মিয়া।

 

পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  কুলাউড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন  জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ