ব্যানবেইস ও মাদ্রাসা অধিদপ্তরে নতুন মহাপরিচালক

প্রকাশিত: 1:24 PM, August 24, 2020

ব্যানবেইস ও মাদ্রাসা অধিদপ্তরে নতুন মহাপরিচালক

প্রভাতবেলা ডেস্ক:

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

আদেশে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান ব্যানবেইসের মহাপরিচালক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহুল আমিন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ