মাওলানা বদরুল হকের ইন্তেকালে শোক প্রকাশ

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৩

মাওলানা বদরুল হকের ইন্তেকালে শোক প্রকাশ

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা বদরুল হক (কাতারী হুজুর) হাজী কুদরত উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা বদরুল হক (কাতারী হুজুর) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

 

এক শোক বার্তায় মাদ্রাসার সুপারেনটেনডেন্ট হাফিজ মিফতাহুদ্দীন আহমদ বলেন, মরহুম হাফিজ মাওলানা বদরুল হক জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। ব্যক্তি ও পারিবারিক জীবনে তিনি ছিলেন কুরআন সুন্নাহর ধারক-বাহক। তাঁর ৩ ছেলের সকলেই বড়মাপের আলেম এবং দ্বীনি খেদমতে সুপ্রতিষ্ঠিত। কুদরত উল্লাহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের কাছে পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে তিনি সকলের প্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা দ্বীনের একজন রাহবারকে হারালাম। আল্লাহ পাক মরহুম হাফিজ মাওলানা বদরুল হককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

আরও পড়ুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 

উল্লেখ্য, গত সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর ঝেরঝেরি পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল অনুমানিক ৭৫ বছর। তিনি স্ত্রী, ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ সংবাদ