সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ):
হবিগঞ্জে মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে অপ্রিতা কৈরী তৃষা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তৃষা তেলিয়াপাড়া এলাকার মৃত গোপাল কৈরীর মেয়ে এবং জগদীশপুর জেসি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
প্রতিবেশী সাংবাদিক শংকর পাল চৌধুরী জানান, সোমবার রাত ১০ টার দিকে তৃষা কৈরী নিজ বাসায় পানির লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গত ৬ জানুয়ারি এক সড়ক দুর্ঘটনায় তৃষার বাবা গোপাল কৈরী মারা যান।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি