সিলেট | |
প্রকাশিত: 12:30 PM, March 11, 2017
প্রভাতবেলা ডেস্ক: সাবেক পররাষ্ট্র সচিব, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই(ইন্নালিল্লাহি…রাজেউন)। ৯ টায় (বাংলাদেশ সময় ভোর ৬ টা) ব্রাসিলিয়াতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিজারুল কায়েসের পরিবার ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। পরবর্তী পক্রিয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, তার লাশ আনা হবে নাকি ওখানেই দাফন করা হবে সে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে।
ব্রাজিলে মিজারুল কায়েসের স্ত্রী এবং মেয়ে আছেন। ঢাকায় তার ভাই মেজর জেনারেল(অব.) মোহাম্মদ ইমরুল কায়েস রয়েছেন বলে জানা গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি