মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা ।। দুজনের প্রাণ কেড়ে নিলো

প্রকাশিত: 1:22 PM, May 19, 2018

মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণ কেড়ে নিয়েছে।

শনিবার (১৯ মে) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ছেলে নেপুর আলী (৫০) বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তাহিদ মিয়ার পুত্র। এবং অটোরিকশা চালক তারেক মিয়া (২২) ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকার তাহির মিয়ার ছেলে।

ঘটনাস্থলে পৌঁছে জানা যায়, সকালে অটোরিকশায় করে নেপুর ও তারেক মৌলভীবাজার রওনা হয়েছিলেন। আসার পথে শরতলীর ইসলামপুর এলাকায় ঢাকা থেকে বড়লেখাগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
বাসের প্রচন্ড ধাক্কায় অটোরিকশা চালক ও যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।  কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি। দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানিয়েছেন, এ দুর্ঘটনায় প্রাণ কেড়ে নেয়া বাসটি আটক করেছে পুলিশ।

আরও পড়ুন  পর্নোগ্রাফি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ