সিলেট | |
প্রকাশিত: 2:24 PM, December 23, 2023
বছর খানেক আগে ব্রিজ নির্মাণ সম্পন্ন করা হলেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে দুই ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষকে কাঠ-বাঁশের মই দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজে উঠতে হয়। তারপর খালের এপার থেকে ওপার যেতে হয়।
স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন, শাহপরান ও মহিন উদ্দিন একাধিক লোকজন জানান, সেতুর নির্মাণ বছর খানেক আগে শেষ হলেও সংযোগ সড়কে মাটি ভরাট করেনি ঠিকাদার। এ কারণে লোকজনকে কাঠ-বাঁশের মই দিয়ে ব্রিজের ওপরে উঠে পারাপার হতে হয়। তাছাড়া ব্রিজের নেই কোনো উইং ওয়াল। দ্রুত মাটি ভরাট ও উইং ওয়াল নির্মাণের দাবি জানান তারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাকিবুল ইসলাম বলেন, সুন্দরী খালে পানি থাকায় ব্রিজের দু’পাশে মাটি ভরাট করা সম্ভব হয়নি। পানি শুকালে উইং ওয়ালসহ তা সংস্কার ও মাটি ভরাট করা হবে। পাশাপাশি ব্রিজটি সচল করতে এবং দুই পাশের সংযোগ সড়কের নির্মাণ শুরু করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সংযোগ সড়ক তৈরি হলে সেতুতে মানুষের যাতায়াতে আর দুর্ভোগ পোহাতে হবে না। শিগগিরই ব্রিজের মাটি ভরাটের কাজ শুরু হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি