সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৬
বাসস :কলাবাগানের জোড়া খুনের মতো বিভিন্ন হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াত চক্রকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এই চক্র ‘গুপ্ত হত্যাকাণ্ড’ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে সবাই তা জানে। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্র এ ধরনের নানা গুপ্ত ও জঘন্য হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত চক্র ৫ জানুয়ারির নির্বাচনের আগে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। কিন্তু তাদের আন্দোলন নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়। তাই তারা এ ধরনের গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে।
গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী গণভবনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের সভায় ভাষণে এসব কথা বলেন। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
শেখ হাসিনা বলেন, এটি শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় নয়, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ধরনের হত্যাকাণ্ড চালানো হচ্ছে। যারা এ ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের পাকড়াও করে বিচারের আওতায় আনা হবে।
তিনি ঐক্যবদ্ধভাবে এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধ এবং এ ব্যাপারে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তথ্য প্রদান করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহযোগিতা করার জন্যও তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি