সিলেট | |
প্রকাশিত: 6:13 PM, October 31, 2023
তাদের বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামে। আমির পেশায় একজন কৃষক। আহত জসিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ বলেন, রাত ১০টার দিকে ধারালো অস্ত্র হাতে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের আমির হোসেনের বাড়িতে হামলা চালায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমিরকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম এগিয়ে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মঙ্গলবার ভোরে স্বামী আমির হোসেন এবং দুপুরে স্ত্রী জুলেখা মারা যান।
সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সরফভাটার চিহ্নিত কিছু সন্ত্রাসী গ্রুপের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। তারা স্থানীয়দের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়, একাধিক ডাকাতি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে চলছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। প্রশাসনকে বারবার অবহিত করার পরও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই সন্ত্রাসী গ্রুপকে আইনের আওতায় আনা দরকার।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই মো. মোবারক বলেন, সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় হওয়ায় এখানে সন্ত্রাসীদের আনাগোনা বেশি। পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি