সিলেট | |
প্রকাশিত: 1:31 AM, July 19, 2019
গাইবান্ধা প্রতিনিধি:
এদিকে গত ২ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের শুরু হওয়া বিএ (পাশ) দ্বিতীয় বর্ষের পরীক্ষার স্থগিতের দাবি জানিয়েছেন কবলিত এলাকার শিক্ষার্থীরা।
সরেজমিনে, স্মরণকালের ভয়াভয় বন্যায় গাইবান্ধা শহরসহ ৫ উপজেলার বিস্তীর্ণ জনপদ। মানুষের স্বাভাবিক কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। ঘরবাড়ি ছেড়ে শেষ সম্বলটুকু নিয়ে মানুষ আশ্রয় নিয়েছে পাউবোর বাঁধে, সড়কে, সরকারী আশ্রয় কেন্দ্রে ও আত্মীয় স্বজনের বাড়িতে। অনেকে আবার এখনও আটকা পড়ে আছেন নিমজ্জিত বাড়িতেই।
জেলা ত্রাণ শাখার সূত্রে জানা যায়, বন্যায় পানিবন্দি পরিবারের সংখ্যা তিন লাখ ৯৭ হাজার ৯৮টি। পানিতে তলিয়ে গেছে নয় হাজার ৬০ হেক্টর জমির বিভিন্ন ফসল। অন্যদিকে গাইবান্ধা সঙ্গে সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সকালে নতুন করে গাইবান্ধা শহরের পার্ক রোড, ডিবি রোড়, পিকে বিশ্বাস রোডে পানি উঠেছে। রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গাইবান্ধার রেল যোগাযোগও বন্ধ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী জানান, পাঠদান বন্ধ ২৭১টি বিদ্যালয়ের মধ্যে সাতটি ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, গাইবান্ধা সদরের চিথুলিয়া চর, চিথুলিয়া দিগর নতুনপাড়া ও মৌলভীর চর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলছড়ির হাড়ভাঙ্গা, ধুলিপাট ধোয়া, জামিরা ও আঙ্গারিদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ৫৮টি বন্যার্তদের আশ্রয় কেন্দ্র ও ২১৬টিতে বন্যার পানি উঠেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি