সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীর মানিকনগর কুমিল্লা পট্টির বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। বস্তির আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে। আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানমের বরাত দিয়ে টেলিফোন অপারেটর জানান, বিকাল ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তবে কীভাবে এ আগুন লেগেছে তার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও জানা যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি