সিলেট | |
প্রকাশিত: 3:36 PM, December 23, 2023
নিহতরা হলেন- উপজেলার চরকানাপাড়া এলাকার বাসিন্দা মো. সুকুরদির ছেলে কাউসার আলী (১৮) ও আতিকুল আলমের ছেলে মোশাররফ মুসা (১৯)। তারা কৃষিকাজ করতেন।
চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা জানান, উপজেলার প্রেমতলী এলাকায় একটি খাড়িতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে তার ধারণা তারা মাছ শিকারে গিয়েছিল।
এ বিষয়ে গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ধারণা করা হচ্ছে সাত থেকে আটজন কাজের সন্ধানে ভারতের চেন্নাই যাচ্ছিল। এর মধ্যে ৫ থেকে ৬ জন ফেরত আসেন। এই দুইজনকে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া খেয়ে তারা হয়ত পানিতে পড়ে যায়।
তিনি আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি