সিলেট | |
প্রকাশিত: 8:14 PM, October 12, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাড়িঁতে পুলিশী হেফাজতে মৃত্যুবরণকারী রায়হানের পরিবারের পাশে দাড়িঁয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে নগরীর আখালিয়া এলাকায় নিহত রায়হান আহমদের বাসায় গিয়ে তাঁর মা-বাবাসহ পরিবার পরিজনকে শান্তনা দেন তারা।
এসময় নগর জামায়াত নেতৃবৃন্দ মরহুম রায়হানের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জালালাবাদ থানা আমীর মুফতী আলী হায়দার, থানা সহকারী সেক্রেটারী এডভোকেট আজিম উদ্দিন, জামায়াত নেতা সমাজসেবী ফয়জুল হক, ইসলামী ছাত্র শিবির শাহাজালাল বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি রেজাউল করিম, যুবনেতা ফাহিম আহমদ, জালালাবাদ থানা সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।
এসময় মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেন, পুলিশী হেফাজতে যুবকের মৃত্যু কোন অবস্থাতেই কাম্য হতে পারেনা। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর হাতে নিরপরাধ রায়হানের মৃত্যু আইনের শাসনের পরিপন্থী এবং মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। এই সরকারের হাতে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। আইনের শাসন নেই।
আমরা এমন নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানাচ্ছি। নিহত রায়হানের ন্যায় বিচার চাই। পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি