সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক: ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত-১-এর বিচারক এএফএম মারুফ চৌধুরী এ আদেশ দেন। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে সব বিজ্ঞাপন তুলে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। ১২ জুন, মঙ্গলবার দুপুরে এ আদেশ দেয়া হয়।
সম্প্রতি “রুহ আফজায় প্রতারণা” শিরোনামে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়, রুহ আফজা নানা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও নিজ ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করে। তাতে দেখানো হয় রুহ আফজা স্বাস্থ্যকর ফলের খাদ্য পণ্য। বোতলের গায়ে লাগানো লেবেলে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে বিজ্ঞাপন প্রচারে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে রয়েছে এমন ফুলঝুড়ি। প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউবের মাধ্যমে মিথ্যা বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করে।
এসব অভিযোগে নিরাপদ খাদ্য অঞ্চল ৪ এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ফুড সেফটি অফিসার, পরিদর্শক (স্যানিটারী ইন্সপেক্টর) মোহাম্মদ কামরুল হাসান গত ১৬ মে ভেজাল সন্দেহে রুহ আফজার উপকরণ ও উৎপাদন নমুনা সংগ্রহ করেন। ৩১ মে রুহ আফজার বিজ্ঞাপন, বোতলের লেবেলের প্রচার চ্যালেঞ্জ করে মামলা করেন তিনি।
প্রতারণার ফাঁদ হিসেবে দেখা যায় হামদর্দের বিজ্ঞাপনে বলা হয়েছে, ৩৬ প্রকার ফলমূল দিয়ে তৈরি, বিশ্বের শ্রেষ্ঠ স্বাস্থ্যকর পানীয় খাবার, সারাদিনের ক্লান্তি দূর করে, শরীরে পানির ঘাটতি দূর করে, সুস্বাদু টাটকা ফলের রস ও মূল্যবান ঔষধী উদ্ভিদ তাজা ফুলের নির্যাস, অমৃত সুধা ইত্যাদি। বিশ্বে রুহ আফজার উপরে কেউ আসতে পারেনি। এমন অনেক কথাই আছে তাদের বিজ্ঞাপনে। যার বেশিরভাগই মিথ্যা ও প্রতারণার শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, রুহ আফজা শরবতে রয়েছে ৪ রকমের ফুল, ১০ রকমের ফল এবং ১২ রকমের ভেষজ উপাদান। আর ইনভার্ট সুগার রয়েছে ২৭ প্রকার। প্রাকৃতিক সতেজ পানীয় বলে প্রচার করা হলে, অন্য দিকে তারা বলছে বিভিন্ন প্রকার ফল, গোলাপ ফুল, হার্বসের নির্যাস থেকে অনুমোদিত ফুড কালার দিয়ে তৈরি রুহ আফজা। আরো বলা হয়েছে, সুস্বাদু সুষম, নয়ন জুড়ানো রং ও গুণাবলীতে পৃথিবীতে আরেকটিও নেই ১১১ বছরের ঐতিহ্যবাহী শরবত রুহ আফজা।
আবার যেমন- মস্তিষ্ক, হৃদপিণ্ড, লিভার, কিডনী ও ফুসফুসকে শক্তিশালী করে, শরীরে স্বাভাবিক শক্তি পুনরুদ্ধার করে, হিট স্ট্রোক প্রতিরোধ করে ইত্যাদি বানোয়াট বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করছে হামদার্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ। এভাবে নানা মিথ্যচার ছড়াচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে আরো আছে ভিটামিন এ, বি-১, বি-৬, সি, ডি ইত্যাদি ভিটামিন রয়েছে বলে বিজ্ঞাপন ও লেবেলে উল্লেখ করেছে হামদর্দ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি