শফিউল আলম প্রধান আর নেই

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মে ২১, ২০১৭

শফিউল আলম প্রধান আর নেই

প্রভাতবেলা ডেস্ক: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আর নেই।  (২১ মে) রোববার ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শফিউল আলম প্রধান কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। রোববার সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঘুম থেকে ওঠার জন্য ডাক দেন। কিন্তু তিনি সাড়া দেননি। এ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শফিউল আলম প্রধান এর আগে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শফিউল আলম প্রধানের গ্রামের বাড়ি পঞ্চগড়ে তিনি ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন।

বর্তমানে তার দল গণতান্ত্রিক পার্টি জাগপা বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিকদল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ