সিলেট | |
প্রকাশিত: 12:30 PM, November 30, 2023
আহতরা হলেন— ফাতেমা বেগম (৭৫) বাসাইল পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মৃত চান খার স্ত্রী। একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মঙ্গল মিয়া (৬৫), জাকির হোসেনের ছেলে রাফি (৩), শফিকুল ইসলামের ছেলে শিশির (২৩), জাহিদুল ইসলামের মেয়ে উর্মি (১৪)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঘর থেকে বের হলে একটি শিয়াল তাদের কামড় দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।
আহত শিশির জানান, আমি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। মাঠে আসা মাত্রই আমার পায়ে কামড় দেয়। পরে আমি হাত দিয়ে ঘুষি দিলে আমার হাতেও কামড় দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডিএম রাফিউর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বাসাইল পৌরসভার কাউন্সিলর প্রিন্স মাহমুদ জানান, সন্ধ্যার দিকে বাসাইল দক্ষিণপাড়া এলাকায় শিশুসহ পাঁচজনকে শিয়ালে কামড় দেয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তিনজনকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি