সিলেট | |
প্রকাশিত: 11:28 AM, October 30, 2023
নিহত চিকিৎসক কাজেম আলী চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ৪২তম এমবিবিএস ব্যাচের সাবেক শিক্ষার্থী।
রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন জানান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে রোগী দেখে একটি বাইকে বাসায় ফিরছিলেন কাজেম আলী। রাত পৌনে ১২টায় তাকে বহন করা বাইকটি বর্নালীর মোড়ে এলে একটি মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি রাতেই মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজের তার সহকর্মীরা জানান, ডা. কাজেম আলী মেধাবী ছিলেন। তাকে নির্মমভাবে কারা হত্যা করলো, তা কেউ বুঝতে পারছেন না। অবিলম্বে খুনীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি