সিলেটে হকার্সদের মালামাল জব্দের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

সিলেটে হকার্সদের মালামাল জব্দের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রভাতবেলা প্রতিবেদক:

রাতের আঁধারে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক হকার্সদের মালামাল নিয়ে যাওয়ার প্রতিবাদে ও হকার্সদের পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদ ।

আজ সোমবার (২ নভেম্বর) দুপুর ২টার পরে সিলেট রেজিষ্টারী মাঠ থেকে সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি রকিব আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয় ।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি রকিব আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খোকন ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয় ।

সমাবেশে বক্তারা রাতের আঁধারে হকার্সদের মালামাল নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের পুনর্বাসন না করে সিসিক কর্তৃপক্ষ বারবার আমাদের মালামাল নিয়ে যায়, অযথা হয়রানি করে, এসব বন্ধ না হলে হকার্স ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামবে । অবিলম্বে লুঠ করা মালামাল ফিরিয়ে দিতে হবে ।

আরও পড়ুন  যুবলীগ কখনো নীতি আদর্শের সাথে আপোষ করে না : কামরান

সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা রফিকুল আলম, সাধারন সম্পাদক খোকন ইসলাম, সহ-সভাপতি চান মিয়া ও শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক ইশরাত জাহান খোকন, অর্থ সম্পাদক রফিক মিয়া প্রমূখ ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ