সিলেটে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ প্রতিপাদ্য নিয়ে ৯ জানুয়ারি সোমবার থেকে সিলেটে শুরু হয়েছে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা-২০১৭। সিলেট নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়াম প্রাঙ্গণে বিকাল ৪টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা স্টলসহ ৮৩টি স্টল সমৃদ্ধ শুরু হওয়া মেলাটি আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

এদিকে, মেলার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো: নজিবুর রহমান, সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একেএম আব্দুল মোমেন।

আরও পড়ুন  খুলনায় এক যুবককে ১ মিনিটে দুই ডোজ টিকা পুশ

আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

এদিকে, সিলেটে তিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষ্যে বিকেল আড়াইটায় জেলা প্রশাসন কার্যালয় থেকে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর রিকাবীবাজারে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, উন্নয়ন মেলায় ২০২১ সালে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ, ২০৪১  সালে উন্নত বাংলাদেশ, একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, নারীর  উন্নয়ন, সবার জন্য বাসস্থান, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ঘরে ঘরে বিদ্যুৎ সম্পর্কিত নানা উন্নয়ন কর্মকা- তুলে ধরা হচ্ছে।

সর্বশেষ সংবাদ