সিলেট | |
প্রকাশিত: 8:38 PM, April 7, 2024
রবিবার বিকেলে সিলেট জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ব্যাবস্থাপনায় দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার এলাকায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নির্যাতিত নেতাকর্মীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রদত্ত নগদ ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরতে পারেছেন না, আমাদের হাজার হাজার নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। এখনো অনেক নেতাকর্মী নিখোঁজ ও কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই নয়, দেশের সাধারণ মানুষের মনেও ঈদের আনন্দ নেই। যেদিন ফ্যাসিবাদকে বিদায় করতে পারব, সেদিনই আমরা ঈদের আনন্দ উদযাপন করতে পারব।’
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি বদরুল ইসলাম জয়দু’র সভাপতিত্বে, জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনূর আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, বিএনপি নেতা জিলা মিয়া মেম্বার, আফতাব উদ্দিন, আজমল আলী, আশরাফুল ইসলাম বাহার, আব্দুল মালেক মল্লিক, পাবেল রহমান, অলি আহমদ, রায়হানুল হক প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি