সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ১৮, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ
দলের নেতাকর্মীদের আনা ইফতার খেতে পারলেন না প্রিয় নেত্রী খালেদা জিয়া। পৌঁছানো গেলনা তার নেত্রীর কাছে।
কারাবন্দি খালেদা জিয়া। পবিত্র রমজান মাসে প্রিয় নেত্রী আছেন একা বন্ধী। তাই প্রিয় নেত্রীর জন্য প্রথম রমজানে ইফতার সামগ্রী নিয়ে কারাফটকে হাজির হয়েছিলেন জাতীয়তাবাদী মহিলা দল ও যুবদলের নেতারা।
শুক্রবার (১৮ মে) প্রথম রমজানে বিকেল ৩টার দিকে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদে নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেত্রী নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের গেটের দিকে যেতে চাইলে পুলিশি বাধায় ফিরে যান।
মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক রোকেয়া চৌধুরী বেবী বলেন, তারা দলীয় চেয়ারপারসনের জন্য ইফতার সামগ্রী নিয়ে গিয়েছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহানগর দক্ষিণের সভাপতি রাজিয়া আলীম, উত্তরের সাধারণ সম্পাদক আমেনা খাতুন, কেন্দ্রীয় নেত্রী রওশন আরা ফরিদ, সাবেক সংসদ সদস্য শাম্মী আকতারসহ ১৫ থেকে ২০ জন।
এদিকে, যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট দেওয়ান মো. মাহফুজুর রহমান ফরহাদ।
এদিকে, যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট দেওয়ান মো. মাহফুজুর রহমান ফরহাদ জানান, আমরা সাড়ে তিনটার দিকে কারাফটকে গিয়েছিলাম। কারা কর্তৃপক্ষের কাছে লিখিত অনুমতি চাইলে তা দেওয়া হয়নি। কারারক্ষীরা জানায়, ছুটির দিনে দেখা করা যাবে না।
তিনি বলেন, আজ প্রথম রমজান, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সব কয়েদিদের সঙ্গে স্বজনরা দেখা করার সুযোগ পাচ্ছেন, খাবারও দেওয়া যাচ্ছে। কিন্তু আমরা নেত্রীর সঙ্গে দেখাতো করতে পারলামই না, ফলগুলো দিতে চাইলেও কারারক্ষীরা ফিরিয়ে দেয়।
আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা অ্যাডভোকেট বেলাল হোসেন চৌধুরী লাভলু, মাহতাব আলম, সাইদুর রহমান, নুরুজ্জামান, মোজাম্মেল হক হিমু, রফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি