সুনামগঞ্জের সিভিল সার্জনকে বদলির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: 2:59 PM, January 30, 2020

সুনামগঞ্জের সিভিল সার্জনকে বদলির প্রতিবাদে মানববন্ধন

 

প্রতিনিধি,সুনামগঞ্জ:

 

সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবি ও সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. তাওহীদ আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন সুনামগঞ্জবাসী।

 

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে বক্তারা সিভিল সার্জন ডা. তাউহীদ আহমেদের ২০দিনের মাথায় বদলিকে দুর্নীতির জয় বলে আখ্যায়িত করেন এবং অনতিবিলম্বে তা প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানানো হয়।

 

 

সাংবাদিক শামস শামীমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা আসকের সভাপতি ফজলুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, শিক্ষক নেতা হারুনুর রশিদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক, আহমেদ মুজতাবা রাজি, বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি নূর মোহাম্মদ স্বজন প্রমুখ।

আরও পড়ুন  বন্যায় ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করলো ওয়ান পাউন্ড হসপিটাল

 

 

মানববন্ধনের বক্তারা বলেন, আমরা অনেকবার সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস এবং তার সিন্ডিকেট বাহিনী’রা যখন স্বাস্থ্যখাতে কোটি কোটি টাকার দুর্নীতি করে যাচ্ছিলো তখনতো আপনারা ওই দুর্নীতিবাজ সিভিল সার্জনকে বদলি করলেন না, কিন্তু একজন সৎ লোক যখন সুনামগঞ্জে আসলো তখন তাকে ২০ দিনের মাথায় বদলি করে দিচ্ছেন। আমরা জানতে চাই কার ইশারায় বা কোন দুর্নীতিবাজদের নির্দেশে এটা হয়েছে। আমরা ডা. তাউহীদ আহমেদকে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে বহাল দেখতে চাই।

 

বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ সদর হাসাপাতালে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে শুধুমাত্র কয়েকজনের মাধ্যমে। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছি না। যে ব্যাক্তি ঘোষণা দিলো হারাম এক টাকাও খাবে না তখনই তাকে বদলি করে দেওয়া হয়েছে, যা অন্যায়। আজকে মানববন্ধন হয়েছে, আগামীতে সিভিল সার্জন অফিস তালাবন্ধ করে হলেও তউহীদ আহমেদকে সুনামগঞ্জ থেকে যেতে দেওয়া হবে না।

আরও পড়ুন  হাকালুকি পাড়ের ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

 

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ