সুনামগঞ্জে বাড়ছে সুরমার পানি, ফের বন্যার শঙ্কা

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

সুনামগঞ্জে বাড়ছে সুরমার পানি, ফের বন্যার শঙ্কা

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সুনামগঞ্জে আবারও বন্যার আশংকা দেখা দিয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের বাড়তে শুরু করেছে সুরমাসহ বিভিন্ন নদ-নদীর পানি। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় সুরমা নদীর পানি বেড়ে ষোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

আর গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে দুদফা সুনামগঞ্জে বন্যা হয়েছে। তবে সুনামগঞ্জে পানি বাড়তে পারে কি না সেটি ভারতের মেঘালয় রাজ্য ও চেরাপুঞ্জির বৃষ্টির উপর নির্ভর করছে। ঐ সকল স্থানে বৃষ্টির পরিমাণ বাড়লে সুনামগঞ্জের নদ নদী গুলোতে পানি বাড়তে থাকবে।

 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে যে সুনামগঞ্জের দিকে পানি না ও বাড়তে পারে। পানি বাড়বে যদি ভারতে পাহাড়ি ঢল এসে সীমান্ত দিয়ে সুনামগঞ্জের নদ নদীতে ঢুকে পড়ে। এ ছাড়া সুনামগঞ্জে বৃষ্টিপাতের কারণে বন্যা হওয়ার আশংকা নেই।

আরও পড়ুন  দেশে আরো দু’জন করোনা আক্রান্ত

 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী প্রীতম পাল জানান, সুরমার পানি কিছুটা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন বাড়ার উপর নির্ভর করে সুনামগঞ্জে তৃতীয় দফায় আবার বন্যা হবে কি না।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ