সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিখোঁজ ২১

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিখোঁজ ২১
মিজানুর রহমান মিজান: সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেছে স। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২১ যাত্রী। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।

 

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

 

বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

 

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ