সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমায় গাঁজার আসরে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। রোববার রাত ১২টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদুল ইসলাম ওই এলাকার একটি কলোনির ভাড়াটিয়া বলে জানা গেছে।
সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছেন। আটকরা হলেন- একই কলোনির ভাড়াটিয়া মনসুর আলীর ছেলে জিয়ারুল এবং নুরুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম। তাদের দুইজনের বাড়ি রংপুর জেলায় হলেও তারা বর্তমানে খোজারখলা এলাকার আব্দুস সবুর মিন্টু মিয়ার কলেনিতে ভাড়া থাকেন। পেশায় উভয়ই রিকশাচালক বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে দক্ষিণ সুরমাস্থ লাউয়াই কাশবন আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন আব্দুস সবুর মিন্টু মিয়ার কলোনির একটি কক্ষে ৪ জন রিকশাচালক গাঁজা সেবন করছিলো।
এসময় নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কথা কাটাকাটি এবং মারাধরের একপর্যায়ে ফরিদুলকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের ডান উরুতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে অধিক রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই পুলিশ দুই জনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি