সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। প্রয়াত সুরঞ্জিতের শেষকৃত্য সোমবার তিনটায় অনুষ্ঠিত বলে জানা গেছে।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীণ শারমীন চৌধুরীসহ বিভিন্নি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে সাংবাদিকদের বলেন, এখন আমরা তাকে শেষ বিদায়ের প্রস্তুুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী ও পার্টির সভাপতি শেখ হাসিনা, পরিবারের লোকজন এবং তার ঘনিষ্ট লোকদের সাথে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করেছি। শিডিউলটা হচ্ছে প্রথমে তার মরদেহ সকাল ৯ টায় জিগাতলায় তাঁর বাসভবনে যাবে। দুপুর ১২ টায় শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হবে। বিকাল ৩ টায় জাতীয় সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন হবে।
এরপর সংসদের অফিসিয়ালি কিছু নিয়ম আছে সেগুলো করা হবে। এরপর তাকে আজকের মত মরদেহ হিমঘরে রেখে দেওয়া হবে। আগামীকাল সোমবার সকাল ৯ টায় মরদেহ সিলেট নিয়ে যাওয়া হবে। সেখানে সকাল ১০টা ১১ টা পর্যন্ত সিলেটে শ্রদ্ধা নিবেদন করা হবে। ১১ টায় মরদেহ সুনামগঞ্জ নিয়ে যাওয়া হবে। সুনামগঞ্জ থেকে ১টায় তার নির্বাচনী এলাকা দিরাইয়ের সালনা নিয়ে যাওয়া হবে। তিনটায় তার ইচ্ছা অনুযায়ী দিরাইতে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি