সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
সংবাদদাতা, নোয়াখালী♦ মাদরাসা ছাত্রীকে ধর্ষণ ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী মহল নানা তৎপরতা চালাচ্ছে। পুলিশ মামলা না নিয়ে আপোসে নিস্পত্তির জন্য প্রত্যক্ষভাবে চাপ প্রয়োগ করছে। ধর্ষকের সমর্থক লোকজন ছাত্রীর মাকে এলাকা ছেড়ে চলে যাবার হুমকী দিচ্ছে।
ঘটনাটি নোয়াখালীর সোনাইমুড়ীতে। সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সোনাইমুড়ী পশ্চিম পাড়া মহল্লার ভাড়াটিয়া বাসিন্দা মাদ্রাসাা ছাত্রীকে প্রেমের সম্পর্ক গড়ে একাধিকবার শারিরিক মেলামেশা করে এলাকার নুর মোহাম্মদের ছেলে শহিদ (২৩)। ঈদের পরদিন রোববার রাত ৮টার দিকে শহিদ ওই ছাত্রীর সাথে আবারো শারিরিক মেলামেশা করার চেষ্টা চালায়। ছাত্রীটির মা ও মামলার বাদী জানান, এই ঘটনার পর রোববার রাতেই তিনি শহিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই আমির হামজাকে। ঘটনার পর থেকে অভিযুক্ত শহিদ এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনার পর ওই নারীকে তার মেয়ে নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয় ধর্ষকের লোকজন। প্রভাবশালী একটি চক্র শালিসের মাধ্যমে বিষয়টি মিমাংশার চেষ্টা চালাচ্ছে।
সোনাইমুড়ী থানার এসআই আমির হামজা বলেন, রোববার রাতে তিনি অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়ে ঘটনাস্থাল পরিদর্শন করেছেন। ঘটনাটি স্থানীয় পর্যায়ে শালিস বৈঠকে মিমাংশার জন্য বাদী তার কাছ থেকে দুই দিনের সময় চেয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি