হবিগঞ্জে আপত্তিকর অবস্থায় দেবর-ভাবী

প্রকাশিত: 9:41 PM, August 31, 2018

হবিগঞ্জে আপত্তিকর অবস্থায় দেবর-ভাবী

সংবাদদাতা,হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের ৩নং পুল এলাকায় একটি বাসা থেকে আপত্তিকর অবস্থায় দেবর-ভাবীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার আসামপাড়া গ্রামের মৃত আলফু মিয়ার কন্যা ফাহিমা আক্তার শান্তা (২০) ও তার দেবর সিলেট সদরের ভারতখানা এলাকার আলমগীর মিয়ার পুত্র জাকির হোসেন হৃদয় (২২) ও চুনারুঘাট উপজেলার কাজিরদিঘি গ্রামের সুজন আহমেদ (২২)।

স্থানীয়রা জানায়, শান্তা সম্প্রতি ইটালী প্রবাসী স্ত্রীর পরিচয় দিয়ে ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তার উৎপেতে থাকে। স্থানীয়রা ২ যুবকসহ শান্তাকে পাহারা দিয়ে রেখে পুলিশকে খবর দেয়।

হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোরে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ