সিলেট | |
প্রকাশিত: 12:34 PM, November 10, 2020
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের মামলায় আবুল খায়ের আজাদ উজ্জ্বল (৩৫) নামের এক আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এর বিচারক সুদীপ্ত দাশ এ আদেশ দেন।
ওই সময় অভিযুক্ত আইনজীবী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত আইনজীবী আবুল খায়ের আজাদ উজ্জ্বল নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম মোল্লা মাসুম জানান, আইনজীবী উজ্জ্বল হবিগঞ্জ শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। এর মধ্যে ওই কলেজছাত্রীর (২৫) সঙ্গে পরিচয় এবং প্রেমের সম্পর্কে গড়ে ওঠে।
২০১৬ সালের ১৫ নভেম্বর শহরের একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করেন উজ্জ্বল। এ ছাড়া একই প্রলোভনে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই আইনজীবী জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান।
পরবর্তীতে মেয়েটি তাঁকে বিয়ের জন্য চাপ দিলে কৌশলে এড়িয়ে যান উজ্জ্বল। নিরুপায় হয়ে ওই ছাত্রী গত ৭ জানুয়ারি উজ্জ্বলের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন আবুল হাশেম মোল্লা মাসুম ও মো. ইকবাল হোসেন ভূইয়া। আসামিপক্ষে ছিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি