সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১
প্রতিনিধি, জুড়ী:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের ভুঁয়াই এলাকায় ট্রাক চাপায় শওকত আজিজ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত আজিজ রাজনগর উপজেলার ইটা চা বাগানের বাসিন্দা আহসান আলীর ছেলে। তিনি জুড়ী উপজেলার সোনারূপা বাগানের পাশে রাজমিস্ত্রির কাজ করেন।
শনিবার (১০ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে রাখা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা পেয়ে আবার ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার শরীরের নিচের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার পর ঐ ট্রাকটি জুড়ী বাজারে গিয়ে আরেকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা দিলে সেখানে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করেছি। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শওকতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি