সিলেট | |
প্রকাশিত: 1:28 PM, December 19, 2020
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জ শহরের উমেদনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাহাব উদ্দিন (৪০) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শান্তিপুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র ও মিরকা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য।
গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯ টার দিকে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই কিশোরীর দাদি ও ফুফু একটি ভাড়া বাসায় থেকে কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত কয়েকদিন আগে ওই কিশোরী মেয়ে (১৩) তার ফুফুর বাসায় তার দাদিকে নিয়ে বেড়াতে আসে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাহাব উদ্দিন তাদের বাসায় আসে এবং ৫শ টাকা দিয়ে কিশোরীর দাদিকে বিস্কুট ও সিগারেট এবং জুস আনতে দোকানে পাঠায়। এ সুযোগে লম্পট মেম্বার ঘরে থাকা ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন মেম্বার। এসময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন মেম্বারকে আটক করে সদর থানায় খবর দিলে এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, ধর্ষণের অভিযোগে মেম্বারকে আটক করা হয়েছে। আজ শনিবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে জবানবন্দির জন্য প্রেরণ করা হতে পারে এবং মেম্বারকেও আদালতে প্রেরণ করা হবে।
এদিকে ওই কিশোরীর ফুফু জানান, মেম্বার দীর্ঘদিন ধরে নারী ও মাদক ব্যবসার সাথে জড়িত। তার কারণে তারা এলাকা থেকে হবিগঞ্জ এসে বসবাস করছেন।
অপরদিকে আটক মেম্বারের ভাই জানান, সামনে নির্বাচনে তাকে হেয় করতে ফাঁসানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি