হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: 1:04 PM, January 22, 2020

হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

রাজধানীর হাজারীবাগের সিকদার মেডিকেল হাসপাতালের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

 

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে হাজারীবাগের সিকদার মেডিকেল হাসপাতালের পেছনে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

 

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন।

 

 

তিনি জানান, সকাল ১০টা ৪২ মিনিটে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিকদার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

 

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ