সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত মহাসচিব নূর হোসাইন কাসেমীর স্থলাভিষিক্ত হলেন খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম জিহাদী। শনিবার (২৬ ডিসেম্বর) হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী নিজ ক্ষমতাবলে তাকে ভারপ্রাপ্ত মহাসচিব পদে মনোনীত করেন।
বিষয়টি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর হেফাজতের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করেন।
এর আগে ২৩ ডিসেম্বর দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হেফাজতের কার্যালয়ে এক বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ওই বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন আমিরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাফেয তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতী জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাবীবুল্লাহ আজাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকারী অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ ফয়সাল ও মুহাম্মদ আহসানুল্লাহ প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি