৩২ বছর শহীদ মিনারবিহীন জামালগঞ্জ ডিগ্রী কলেজ

প্রকাশিত: 2:09 PM, January 19, 2017

অনিমেষ দাস ,জামালগঞ্জ : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার উচ্চতর শিক্ষার একমাত্র প্রতিষ্ঠানটি জামালগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজটিতে শহীদ মিনার নেই। ১৮জানুয়ারী (বুধবার) বিকেলে জামালগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র ছাত্রীদের পক্ষে জামালগঞ্জ ইয়ুর্থ লিডারদের শহীদ মিনার নির্মাণ করার জন্য কলেজ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছে। কলেজ সুত্রে জানাযায়, অত্র ডিগ্রী কলেজের স্টাফ ৪০ জন, এছাড়া একাদশ, দ্বাদশ, বিএ, বিএসএস, বিকম, অর্নাস চালু রয়েছে। প্রায় ২ হাজার ৫শত শিক্ষার্থীর এই কলেজে ভাষা শহীদের স্মরণে আজও নির্মিত হয়নী শহীদ মিনার। জামালগঞ্জ হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন অত্যন্ত মনোরম পরিবেশে কলেজটির অবস্থান। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। প্রতিষ্ঠা কাল থেকেই কলেজটিতে বাঙালীর স্মিতির স্মারক শহীদ মিনার নেই! শহীদ মিনার স্থাপন করার জন্য ডিগ্রী কলেজের ইয়ুর্থরা জোর দাবী জানিয়েছেন এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, প্রভাষক কামরুল ইসলাম তালুকদার (সবুজ), বেদী বানী দাস, আব্দুল করিম, মনেব্রত চক্রবর্তী, আব্দুস সামাদ, আবু নাদিম, কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে ইয়ুর্থ লিডার তামীম রহমান চৌধুরী, স্বর্ণা দে, আ.সামাদ, কবিতা তালুকদার, দিপাঞ্জয় তালুকদার, ফাতেমা আক্তার রিংকু, লাকাব উদ্দিন, খোকন মিয়া, সুরজিৎ, প্রান্ত বিশ্বাস প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ