৩৭তম বিসিএসের প্রিলিমিনারি ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

প্রভাতবেলা ডেস্ক: ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। পিএসসি র সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রিলিমিনারি টেস্টের হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদপত্র এবং কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিভিন্ন ক্যাডারে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ