সিলেট | |
প্রকাশিত: 6:08 PM, March 29, 2021
প্রভাতবেলা ডেস্ক:
৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার এ ফল প্রকাশ করা হয়। এতে মোট ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হয়েছেন। বিকেলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের বিশেষ সভায় মোট ৬ হাজার ২২ জন প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিশেষ এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসি সূত্রে জানা গেছে, দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যাতে জমা পড়ে ৩১ হাজারের বেশি আবেদন। আর পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৬৫ জন।
এদিকে, ফলাফল পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd/। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ৪২তম বিসিএস পরীক্ষার ফল জানা যাবে।
PSC<Space>42<Space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি