সিলেট | |
প্রকাশিত: 2:58 PM, May 30, 2016
প্রতিবারের মতো ঈদের ইত্যাদি এবারও নতুন নতুন চমক নিয়ে হাজির হবে।ঈদুল ফিতরের ইত্যাদির বিশেষ আয়োজনে নাচবেন ফেরদৌস-পূর্ণিমা ও নোবেল-অপি করিম জুটি।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে ঈদের বিশেষ ইত্যাদির নির্মাণ কাজ। হানিফ সংকেতের গ্রন্থনা ও উপস্থাপনায় এবারের পর্বে আকর্ষণ হিসেবে থাকছে দুই জুটির নাচ।একদিকে চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। অন্যদিকে মডেল নোবেল ও অভিনেত্রী অপি করিম।
এই দুই জুটি একটি গানের সঙ্গে পারর্ফম করবে। তাদের সঙ্গে থাকবে একঝাঁক নৃত্যশিল্পী। এর কোরিওগ্রাফিতে থাকছেন ওয়াসেক মুত্তাকিনুর রহমান। সম্প্রতি রাজধানীতে দুই জুটির অংশ গ্রহণে বিশেষ নাচের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। আগামী ঈদুল ফিতরে বাংলাদেশ টেলিভিশনের ঈদের অনুষ্ঠানমালায় দেখা যাবে তাদের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি