সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

প্রকাশিত: 4:13 PM, July 12, 2016

ঢাকার গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলা ও হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে জঙ্গী ও সস্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান অভিভাবক ঐক্য ফোরাম। আজ (১২ জুলাই) মঙ্গলবার ফোরামের সভাপতি মোঃ জিয়াউল কবির দুলু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন এক যুক্ত বিবৃতিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান এবং স্কুলে স্কুলে, কলেজে কলেজে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে এ সংগঠন স্বক্রিয় ভুমিকা পালনে অঙ্গিকারাবদ্ধ। নেতৃদ্বয় গুলশান ও শোলাকিয়ায় নারকীয় হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে নীতিহীনতা পরিহার করে নিজ নিজ সন্তানদেরকে সৎ গুনের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে নিজ নিজ সন্তানদের প্রতি আরো অধিক নজরদারি রাখার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।

আরও পড়ুন  করোনায় আরও মৃত্যু ৭, শনাক্ত ৩৬৬

বিবৃতিতে ৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা (পিইসি) ২০১৬ সালেই বাতিল করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়কে বিষয়টি যাচাই বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রী পরিষদে পূনরায় উপস্থাপন এবং কোমলমতি শিক্ষার্থীদের মানসিক চাপ ও শিশুদের শৈশব ধ্বংসের পিইসি পরীক্ষাটি এবছরই বাতিল করার বিষয়টি পূনঃবিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের সদস্যদের প্রতি জোর অনুরোধ জানান। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ