খালেদা – কেরি বৈঠক

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬

প্রভাতবেলা প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাস-জঙ্গিবাদ দমন নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিকেল ৪টা ২০ থেকে ৫টা ২০ পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাসে প্রায় এক ঘণ্টা খালেদা-কেরি বৈঠক অনুষ্ঠিত হয়।
যাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
মির্জা ফখরুল বলেন, বৈঠকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সরকার পরিবর্তন, জঙ্গি-সন্ত্রাসবাদ দমন বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে বলে মত দিয়েছেন জন কেরি।
খালেদা জিয়াও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে বৈঠকে জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ