সিলেট | |
প্রকাশিত: 6:47 PM, October 12, 2016
মাঠে ময়দানে প্রতিবেদক: সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের অজ্ঞতা আবারো ফুটে উঠেছে। বর্ণচোরা প্রকৃতির মাহি উদ্দিন সেলিম একসময় বিএনপি-জামায়াতের ঘনিষ্টজন ছিলেন। ক্ষমতার পালাবদলে খোলস পাল্টে তিনি আওয়ামীলীগার সাজেন। কৌশলে দখল করেন ক্রীগা সংস্থার গুরুত্বপূর্ণ পদ। কিনতু অযোগ্যতার পাহাড়ে তার চতুরতা আড়াল হচ্ছেনা। এমন অভিযোগ সিলেটের ক্রীড়ামোদিদের।
অভিযোগে প্রকাশ, টুর্ণামেন্ট আয়োজনের দীর্ঘ দুই বছর পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি আগামীকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সিলেট জেলা ক্রীড়া সংস্থা প্রদত্ত দাওয়াতপত্রে ফাইনালে অংশগ্রহনকারী দু’টি দলের নাম দেয়া হয়নি। এটাকে কেউ বলছেন মাহি উদ্দিন সেলিমের অজ্ঞতা আবার কেউ বলছেন অবজ্ঞা । ফাইনালে অংশ নেয়া দল দুটির প্রতি সেলিম অবজ্ঞাই করেছেন। কারণ তার আশীর্বাদ পুষ্ট দল ফাইনালে উঠতে পারে নি।
ফাইনালে সিলেট সদর উপজেলা খেলবে বালাগঞ্জ উপজেলার বিপক্ষে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি