লালমনিরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত

প্রকাশিত: 3:54 PM, January 16, 2017

সংবাদদাতা লালমনিরহাট ঃ জেলার হাতীবান্ধা উপজেলার আরডিআরএস এলাকায় গতকাল সোমবার (১৬ জানুয়ারী) সকালে এক মর্মান্তিক সড়ক দূর্ঘনায় ইজিবাইক যাত্রী শিশু নয়ন (৮) এর মর্মান্তিক মৃত্যু ঘটে। এ সময় ইজিবাইক চালকসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছেন। নিহত নয়ন অত্র উপজেলার সিঙ্গিমারী এলাকার আব্দুস সালামের পুত্র সে সিঙ্গিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র । জানা যায় , উপজেলার দার্শনিক স্থান শাহ-গরীবুল্যাহ দরবেশ (রাঃ) মাজার প্রাঙ্গনে ৭৬তম বার্ষিক ইছালে ছাওয়াব অনুষ্ঠানের তবারক নিয়ে সকালে ইজিবাইক যোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে পিছন থেকে বেপরোয়া ভাবে একটি ইট বোঝাই ট্রাক্টর দ্রুত ইজিবাইকে কে চাঁপা দিলে ঘটনাস্থলেই মারা যান নয়ন। আহতরা হলেন, ইজিবাইক চালক মানিক (২৭), মিজানুর (১৪), মোজাহিদ (১১) ও নাহিদ (১২)। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমম্পেক্সে ভর্তি করা হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ দিকে ট্রাক্টর চালক পালিয়ে গেলেও ধুমরে মুচরে যাওয়া অবস্থায় ট্রাক্টর ও ইজিবাইক হাইওয়ে পুলিশের হেফাজতে রাখে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ