সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক, ২০ জানুয়ারী : টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব বাদ ফজর শুরু হয়েছে আজ।
ফজরের নামাজের পর শীর্ষস্থানীয় মুরুব্বীদের আম বয়ানের মধ্যেদিয়ে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার শেষ ধাপ।
পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা আগামী রবিবার পর্যন্ত আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন।
দ্বিতীয় ধাপেও অংশ নিয়েছে দেশ বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি। দ্বিতীয় ধাপে অংশ নিতে গত দুই-তিন ধরে বিশ্ব ইজতেমা ময়দানে আসতে থাকে মুসল্লিরা।
আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ।
দ্বিতীয় ধাপে অংশ নিয়েছে ঢাকা, মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল জেলার মুসল্লিরা। এছাড়া থাকছে বিদেশি কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি